আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি-জামায়াত দেশটাকে ধ্বংস করতে চায়; এমন রাজনৈতিক দলের কাছে বাংলাদেশ নিরাপদ নয়।
বৃহস্পতিবার সকালে নিজ নির্বাচনি এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের হীরাপুর মধ্যপাড়া মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় আইনমন্ত্রী আনিসুল হক বলেন,
বিএনপি-জামায়াত একাত্তরে মানুষ হত্যা করার পাকিস্তান আর্মির যে ট্রেনিং পেয়েছে সেই ট্রেনিংয়ে ফিরে গিয়ে হত্যাযজ্ঞ চালাতে চায়; কিন্তু এই পথে আমরা আর হাঁটব না।
তিনি বলেন, অন্য সরকার আসে খাইতে, আর আমরা আসি জনগণকে দিতে। ১৯৭৫ সালের পরে ২১ বছর বাংলাদেশের কোনো উন্নয়ন হয় নাই। লুটপাট হয়েছে।
বঙ্গবন্ধু কন্যা লুটপাটে বাধা দিয়ে বাংলাদেশকে উন্নয়নের স্বপ্ন দেখিয়েছে। সারা বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল।
আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মজনু মিয়া জনসভায় সভাপতিত্ব করেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম ভূঁইয়া,
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল,
দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জালাল উদ্দীনসহ উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
আরও পড়ুন :
- চুয়াডাঙ্গার দু’টি আসনে হবে ত্রিমুখি লড়াই; ব্যস্ত সময় পার করছে প্রার্থীসহ নেতাকর্মীরা
- আজান শুনে বক্তব্য বন্ধ রাখেন প্রধানমন্ত্রী
- বাসে এর জানালা দিয়ে লাফিয়ে রক্ষা পেলেন কুমিল্লা ভিক্টোরিয়ার ছাত্রীরা
- দেশ-জনগণ জাহান্নামে গেলেও আ.লীগের কিছু যায় আসে না: রিজভী
