অপহৃত সুফিউলকে উদ্ধারের পর ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রীকে

ইয়েমেনে আল কায়েদার হাতে অপহৃত জাতিসংঘের কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) সুফিউল আনামকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশনায়  সুফিউল আনামকে  উদ্ধারের পর এখন পুরোপুরি সুস্থ আছেন। তাকে উদ্ধারের পর তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষভাবে ধন্যবাদ জানান।

মঙ্গলবার (৮ আগস্ট) রাতে উদ্ধার হওয়ার পর তিনি বলেন,

‘আমি এইমাত্র মেডিকেল চেকআপ করিয়ে আসলাম। পুরোপুরি সুস্থ আছি।’

‘আমাকে উদ্ধার করার জন্য জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই), প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই। এ সময় তিনি দেশবাসীর কাছে দোয়া চান।

এর আগে, উদ্ধার হওয়ার পর পরিবারের সাথে ভিডিও কলে কথা বলেছেন সাবেক সেনা কর্মকর্তা একেএম সুফিউল আনাম।

উল্লেখ্য, গত বছরের ফেব্রুয়ারিতে ইয়েমেনের মুদিয়াহ প্রদেশ থেকে জঙ্গি সংগঠন আল কায়েদার সদস্যদের হাতে বাংলাদেশের সাবেক সেনা কর্মকর্তা একেএম সুফিউল আনাম অপহৃত হয়।

তার মুক্তিপণ বাবদ ৩ মিলিয়ন মার্কিন ডলার দাবি করে তারা। এরপর থেকে কোনো খোঁজ মিলছিলো না জাতিসংঘে কর্মরত এই কর্মকর্তার।

সেজন্য ধারণা করা হয়েছিলো, অপহরণের পর তাকে হত্যা করেছে জঙ্গি গোষ্ঠী।

তবে প্রায় সাত মাস পর গত ৭ সেপ্টেম্বর ওই কর্মকর্তার একটি ভিডিও প্রকাশ করে জঙ্গি গোষ্ঠীদের অনলাইন তৎপরতা পর্যবেক্ষণকারী সাইট ইন্টেলিজেন্স গ্রুপ।

আরও পড়ুন:

এনএএন টিভি