আমনের ভরা মৌসুমে চালের দাম বাড়তি ধান সংগ্রহে ব্যস্ত আড়তদাররা

শেরপুরের নকলায় ভরা আমন মৌসুমে ধানের দাম বাড়তি ,চালের দাম বেড়েছে প্রতি
কেজিতে ১০ টাকা । নকলা উপজেলায় বাংলাদেশের কৃষি উৎপাদনে ৬ষ্ঠ উপজেলা হলেও
এবার আমন মৌসুমে হঠাৎ করেই বেড়েগেছে চালের দাম । প্রতি কেজি চাল
মোটা ৫৫ টাকায় বিক্রি হচ্ছে ,যা ছিলো গত মাসে ৪৬ টাকা , চিকন চাল
হয়েছে ৬৫ টাকা, যা ছিলো ৫৮ টাকা কেজি। প্রতি মন ধানের দাম ৪০ কেজিতে
১২০০ টাকা মোটা ,চিকন ধান ৪০ কেজি ১৭০০ টাকা । চাল ক্রেতারা হিমসীম
খাচ্ছে বাড়তি দামে চাল কিনায় । উৎপাদনে শ্রেষ্ট জেলা শেরপুর হলেও এখানে চালের
দাম প্রতি সপ্তাহে বেড়েই চলেছে ।

Share this news as a Photo Card