আশুলিয়ায় বাসায় ঢুকে কাপড় কাটার কেঁচি দিয়ে কুপিয়ে বিমল মন্ডল (৫০) নামে এক পক্ষাঘাতগ্রাস্থ রোগীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (১৬ এপ্রিল) রাতে আশুলিয়ার উত্তর জামগড়া এলাকায় আবুল ভূঁইয়ার মালিকানাধীন ৪তলা ভবনের ৩য় তলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
নিহত বিমল মন্ডল (৫০) রাজবাড়ি জেলার নওরা বনগ্রাম গ্রামের মৃত খিতিস মণ্ডলের ছেলে।
তিনি দুইবার স্ট্রোক করেন। পোশাক শ্রমিক স্ত্রী পারুল ও তার মেয়ে পূর্ণিমাকে নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন।
নিহতের মেয়ে পূর্ণিমা জানান,
“তার বাবা কয়েক বছর ধরে প্যারালাইসড হয়ে পড়ে আছেন। চিকিৎসার পর সকাল-বিকেল কোনোমতে হাঁটতে পারতেন। তাদের কোনো শত্রু নেই ।
রোববার রাতে দুর্বৃত্তরা বাসায় ঢুকে তার সেলাই মেশিনের কেঁচি দিয়েই তার বাবাকে খুন করেছে।
আশুলিয়া থানার এসআই নূরুল ইসলাম বলেন,
“হত্যাকারীদের আটকের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা হয়েছে।”
আরও পড়ুন:
- নারায়ণগঞ্জে ওষুধ কারখানায় আগুন
- রোজাবস্থায় ভুলবশত কেক খেয়ে ফেললেন অনন্ত জলিল!
- রূপগঞ্জে দাবিকৃত ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা
- হিট স্ট্রোকে ১১ জনের মৃত্যু
- আজ রান্না করি চলুন পুরান ঢাকার তেহারি
- সোনার বাংলা এক্সপ্রেস দুর্ঘটনা; বরখাস্ত রেলের ৪ কর্মী
- ফতুল্লায় বিয়ের ১৮ দিনেই যৌতুকের দাবীতে নির্যাতন
- রাজধানীর উত্তরায় বিজিবি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
- আদর-বুবলী’র ‘লোকাল’র ট্রেলার নির্মাণে পাচ্ছে প্রশংসা
- রাজধানীর হাউস বিল্ডিংয়ে বিজিবি মার্কেটে আগুন
এন এ এন টিভি
