কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ স্টেশনে দীর্ঘ ৪ ঘণ্টা ধরে আটকা পড়েছে। এতে দুর্ভোগে পড়েন ঢাকাগামী আট শতাধিক যাত্রী। পরে চট্টগ্রাম থেকে রিলিফ ট্রেন এসে ট্রেননি নিয়ে যায়।
গতকাল দুপুরে ঢাকা-কক্সবাজার রুটের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ স্টেশনে ট্রেনটি আটকা পড়ে এবং ৪টার দিকে রিলিফ ট্রেনে করে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। কক্সবাজার আইকনিক স্টেশনের ম্যানেজার মোহাম্মদ গোলাম রব্বানী এই তথ্য জানান।
তিনি আরো জানান, কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি নির্ধারিত সময়ের ১৫ মিনিট পর দুপুর পৌনে ১টায় আইকনিক স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। দুপুর দেড়টার দিকে ট্রেনটি ইসলামাবাদ স্টেশনে পৌঁছালে আকস্মিক ইঞ্জিন বিকল হয়ে যায়। মূলত ট্রেনটির ইঞ্জিনের মোটর পুড়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান তিনি।
তিনি বলেন, কক্সবাজার স্টেশনে কোনো ধরণের রিলিফ ট্রেন বা লোকোসেড নেই। এতে ট্রেনটি চালু করতে চট্টগ্রাম থেকে ইঞ্জিন আনতে সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে। ইঞ্জিনটি নিয়ে একটি রিলিফ ট্রেন চট্টগ্রাম থেকে ইসলামাবাদ স্টেশনের দিকে রওনা দেয়। বিকেল ৪টার দিকে রিলিফ ট্রেনটি ইসলামাবাদ স্টেশনে পৌঁছে আটকে পড়া ‘পর্যটক এক্সপ্রেস নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়।
এনএএন টিভি / এম আবু হেনা সাগর

One Reply to “ইঞ্জিন বিকল : ইসলামাবাদে তিনঘণ্টা আটকা রেল; যাত্রীদের দুর্ভোগ”
Comments are closed.