ঈদকে সামনে রেখে উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সাবেক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশক্রমে গরীব, দু:খী ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১৯ এপ্রিল) দুপুরে স্থানীয় একটি পার্কে শ্রীনগর তরুন প্রবাসী সংগঠনের আয়োজনে ৫০০ জন হত দরিদ্রদের মাঝে ঈদ উপহার

ও খাদ্য সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, চিনি, সেমাই, লবন সহ
বিভিন্ন উপকরন দেওয়া হয়েছে।

এর আগে রায়পুরা উপজেলা বিএনপি সাবেক সভাপতি এম এন জামান

এর দিকনির্দেশনায় খাদ্য সামগ্রী বিতরণ কাজের উদ্বোধন করেন রায়পুরা উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক ভূইয়া মোহন৷

উপহার

নরসিংদী জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক সামসুউদ্দিন আহমেদ সামু#৩৯;

র সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন, শ্রীনগর ইউনিয়ন বিএনপির শওকত মেম্বার,

শ্রীনগর ইউনিয়ন বিএনপি নেতা হারুন মেম্বার, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক এড.মেহেদী হাসান,

রায়পুরা পৌর সাবেক ছাত্রদল নেতা সোহেল আহমেদ রাজন, রায়পুরা উপজেলা যুবদল সাবেক যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন ফকির,

উপজেলা যুবদলের সদস্য আকির হোসেন ভূইয়া, উপজেলা যুবদল নেতা ইসলাম উদ্দিন, শ্রীনগর ইউনিয়ন যুবদল নেতা আব্বাস উদ্দিন সোহেল,

জাহিদুল ইসলাম লিটন, হিরন পাশা, কামরুজ্জামান দুলাল, রায়পুরা উপজেলা তরুন দলের সভাপতি এমডি জাকির হোসেন ইমন,

শ্রীনগর ইউনিয়ন যুবদল নেতা রুমান মিয়া, আবুল হোসেন ও বাদল মিয়া সহ দলটির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

এনএএন টিভি