ঈদের সময় গ্যাস পাইপলাইনে জরুরি সংস্কারকাজের জন্য আগামী রোববার (২৩ এপ্রিল) দিবাগত রাত ১২টা থেকে ঢাকা ও নারায়ণগঞ্জের বেশ কয়েকটি এলাকায় ৩ দিন অর্থাৎ ৭২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বুধবার (১৯ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাপানিজ অর্থনৈতিক অঞ্চল আড়াইহাজার, রূপগঞ্জ ও নারায়ণগঞ্জ এলাকায় গ্যাস সঞ্চালন পাইপ লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য
আগামী ২৩ এপ্রিল দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে ২৬ এপ্রিল রাত ১২টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
ঈদের এ সময় গ্যাস বন্ধ থাকা এলাকাগুলো হলো: লক্ষণখোলা, রুপসী, রূপগঞ্জ, ভুলতা, কাঞ্চন, ভাটপাড়া, মুড়াপাড়া, বরপা, তারাবো,
পেরাবো এলাকায় সব শ্রেণির গ্রাহকের এবং সিটি ইকোনমিক জোন, মেঘনা এনার্জি, সামিট পাওয়ার আরইবি (মাধবদী) ও সিটি সুগার ইন্ডাষ্ট্রিজ।
এছাড়াও একই সময়ে আড়াইহাজার, মাধবদী, পাঁচদোনা, নারায়ণগঞ্জ, ফতুল্লা, শ্যামপুর, কদমতলী, কেরানীগঞ্জ ও জিঞ্জিরা এলাকাসহ ঢাকা মহানগরীর দক্ষিণাংশে গ্যাসের চাপ কম থাকতে পারে।
গ্যাস সরবরাহ বন্ধের জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।
আরও পড়ুন:
- তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে, হতে পারে ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টি
- অগ্নিসন্ত্রাসের কালো ছায়ার আশঙ্কা করছে আওয়ামী লীগ
- অপপ্রচার রোধে ফেসবুক এর সহায়তা চায় সরকার
- নারায়ণগঞ্জে অটোরিকশার জন্য চালককে গলা কেটে হত্যা
- চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
- তারাবিহর নামাজ পড়ে ঘুরতে গিয়ে প্রাণ গেল ২ বন্ধুর
- অপপ্রচার রোধে ফেসবুক এর সহায়তা চায় সরকার

Comments are closed.