নারায়ণগঞ্জে অটোরিকশার জন্য চালককে গলা কেটে হত্যা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অটোরিকশা ছিনতাই করতে চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৮ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার ভোলাবো ইউনিয়নের পূবেরগাঁও এলাকার স্বর্ণখালি বাজার-ভোলাবো সড়কে (মানিকের সড়ক) এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন ভোলাবো তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মিজানুর রহমান।

তিনি জানান, ওই সড়কে অটোরিকশাচালকের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। তবে এখন পর্যন্ত নিহত ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি আরও জানান,

ধারণা করা হচ্ছে— গোলাকান্দাইল থেকে অটোরিকশা নিয়ে ভোলাবোর দিকে যাচ্ছিলেন চালক।

একদল দুর্বৃত্ত অটোরিকশা ছিনতাই করতে না পেরে চালককে গলা কেটে হত্যা করে পালিয়ে গেছে।

আরও পড়ুন:

এন এ এন টিভি

Share this news as a Photo Card