রাজধানীর শেরেবাংলা নগরে চন্দ্রিমা উদ্যান মোড়ে মিরপুরগামী বিহঙ্গ পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
বুধবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেন।
আহতদের মধ্যে সমর হালদার (২৬) নামে এক যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
আহত সমর হালদার জানান,
“তিনি একটি কোম্পানিতে ইলেক্ট্রিশিয়ান হিসেবে কাজ করেন। সকালে পুরানা পল্টনের বাসা থেকে বের হন আগারগাঁওয়ে অফিসে যাওয়ার উদ্দেশে।
বিহঙ্গ পরিবহনের একটি বাসে করে যাওয়ার সময় বাসটি অন্য কোনো গাড়ির ধাক্কায় রাস্তার মাঝখানেই উল্টে যায়।
বাসটিতে তখন ৩০-৩৫ যাত্রী ছিলেন। এদের মধ্যে কমবেশি সবাই আহত হয়েছেন।”
উৎপল বড়ুয়া বলেন, বুধবার (১৯ এপ্রিল) সকালে চন্দ্রিমা উদ্যান মোড়ে মিরপুরগামী বিহঙ্গ পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে যায়।
এতে বেশ কয়েকজন যাত্রী আহত হন। পরে তাদের উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি বলেন, দুর্ঘটনা কীভাবে ঘটেছে, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। বাসের চালক পলাতক। তাকে আটকের চেষ্টা চলছে।
আরও পড়ুন:
- নারায়ণগঞ্জে অটোরিকশার জন্য চালককে গলা কেটে হত্যা
- বিশ্বে দূষিত শহরের তালিকায় চতুর্থ ঢাকা
- চট্টগ্রামে কোল্ড স্টোরেজে আগুন ও বিস্ফোরণ; আহত ৪
- রোহিঙ্গা ক্যাম্পের ৩২টি ঘর পুড়লো আগুনে
- প্রযোজক চিট্টি বিস্ফোরক মন্তব্য করলেন সামান্থাকে নিয়ে
এন এ এন টিভি

One Reply to “চন্দ্রিমা উদ্যান মোড়ে গাড়ির ধাক্কায় উল্টে গেল যাত্রীবাহী বাস”
Comments are closed.