তাপপ্রবাহ চলমান এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার সকাল ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে,
পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
ময়মনসিংহ, চট্টগ্রাম, এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, দিনাজপুর, রাজশাহী,পাবনা ও চুয়াডাঙ্গা জেলা সমূহের উপর দিয়ে তীব্র তাপ প্রবাহ বয়ে যাচ্ছে।
পঞ্চগড়, রংপুর, নীলফামারী, মৌলভীবাজার, রাঙ্গামাটি ও বান্দরবান জেলাসমূহ এবং রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশসহ ঢাকা ও বরিশাল বিভাগসমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামী ছয় ঘণ্টায় রাজধানী ও এর আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
আরও পড়ুন:
- ঈদ এর তিন বেলার সাজ-পোশাক কেমন হবে
- নারায়ণগঞ্জে অটোরিকশার জন্য চালককে গলা কেটে হত্যা
- বাংলাদেশ রাশিয়ার ঋণ চীনা মুদ্রায় দেবে
- পদ্মা সেতুতে মোটরসাইকেল চালাতে মানতে হবে যেসব শর্ত
- কুতুবদিয়া দ্বীপে শিল্পাঞ্চল ও পর্যটন বিকাশের নতুন স্বপ্ন বুনছে
- নারায়ণগঞ্জ ৪ নং ওয়ার্ডে ২ হাজার মানুষকে ঈদ সামগ্রী বিতরণ
- সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত বিসিবি’র কিউরেটর, নিহত স্ত্রী
- সৌদি আরব সফরে গেছেন হামাসের শীর্ষ পর্যায়ের নেতারা
- বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের ৯ কোটি অর্থ প্রদান দিলেন প্রধানমন্ত্রী
- পদ্মা সেতুতে মোটরসাইকেল চালাতে মানতে হবে যেসব শর্ত
- চন্দ্রিমা উদ্যান মোড়ে গাড়ির ধাক্কায় উল্টে গেল যাত্রীবাহী বাস
- প্রযোজক চিট্টি বিস্ফোরক মন্তব্য করলেন সামান্থাকে নিয়ে
- ফ্রেন্ডস্ জোন সোসাইটি’র উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
- বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের ৯ কোটি অর্থ প্রদান দিলেন প্রধানমন্ত্রী
- নারীর কাপড় পালটানোর ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল, ধর্ষণ!
- লড়াইয়ে জর্জরিত সুদান; নিহত বেড়ে ২০০
- আজ থেকে শুরু হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন
- ঢাকায় আগামী শুক্র ও শনিবার বৃষ্টির সম্ভাবনা

Comments are closed.