পবিত্র মাহে রমজানে মাসব্যাপী কর্মযজ্ঞের অংশ হিসেবে সমাজের পিছিয়ে পড়া মানুষদের নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে “ঈদ হোক সার্বজনীন”
এ স্লোগানকে সামনে রেখে ফ্রেন্ডস্ জোন সোসাইটি নামের স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যাগে শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে।
ফ্রেন্ডস জোন সোসাইটি’র সভাপতি সানজিদ মজুমদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
মাকসুদুল হক বাবলু সভাপতি সূর্যমুখী কচি-কাঁচার মেলা, মিজানুর রহমান মিজান অধ্যাপক মতলব সরকারি কলেজ
ও উপদেষ্টা ফ্রেন্ডস জোন সোসাইটি, আইনুন্নাহার কাদরী অধ্যাপিকা মতলব সরকারি কলেজ
ও উপদেষ্টা ফ্রেন্ডস জোন সোসাইটি,
আশরাফুল জাহান শাওলিন প্রভাষক আশ্বিনপুর স্কুল এন্ড কলেজ
ও উপদেষ্টা ফ্রেন্ডস জোন সোসাইটি, গোলাম কিবরিয়া সবুজ উপদেষ্টা ফ্রেন্ডস জোন সোসাইটি।

ঈদ সামগ্রী’ট প্রতিটি ব্যাগে ছিলো লাচ্ছা সেমাই, ভাজা সেমাই, চিনি, পোলাউর চাল, ফ্যামিলি প্যাক নুডুলস, গুঁড়ো দুধসহ অন্যান্য খাদ্য সামগ্রী।
উল্লেখ্য, ফ্রেন্ডস জোন সোসাইটি’র মাসব্যাপী কর্মযজ্ঞের অংশ হিসেবে রমজানের আগে শতাধিক পরিবারকে ইফতার সামগ্রী উপহার।
গত ৩১ মার্চ ৮ রমজানে উত্তর নওগাঁ দারুল কোরআন হাফেজিয়া নূরানী মাদ্রাসা
ও এতিমখানা লিল্লাহ্ বোডিং এ প্রবাসী ও দেশের মানুষের মঙ্গল কামনায় কোরআন খতম, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান করা হয়।
পথচারীদের সুবিধার্থে “সবার জন্য ইফতার” কার্যক্রমে তিন শতাধিক রোজাদারকে ইফতার করানো হয়।

মাসব্যাপী এই আয়োজনকে সফল করতে সংগঠনের সভাপতি সানজিদ মজুমদার, সহ-সভাপতি আল-আমিন নিরব,
লিখন ঘোষ, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, তথ্য বিষয়ক সম্পাদক নাহিদ আহমেদ,
সহ সমাজ কল্যান সম্পাদক ফয়সাল খান, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল মতিন কাজ করপ গিয়েছেন।
এছাড়াও, সাখাওয়াত বাবু, ইমতিয়াজ, সামিয়া, ফাহিমা-ফাহমিদাসহ সংগঠনের অনেক প্রবাসী সদস্যরা আর্থিক
ও সার্বিক সহযোগিতার মাধ্যমে বিভিন্ন সমাজসেবা মূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
আরও পড়ুন:
