বিশ্বনাথে ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রায় চার শতাধিক সাধারণ মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
মঙ্গলবার সেনাবাহিনীর প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদের দিক নির্দেশনায় ও ১৭ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় বিশ্বনাথ উপজেলার আমজদ উল্লা ডিগ্রি কলেজ মাঠে ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
একইভাবে সিলেট অঞ্চলের ৪টি জেলার ১০টি উপজেলায় ৩০৮০টি পরিবারের মধ্যে ঈদের খাদ্য সামগ্রী দিয়েছে সেনাবাহিনীর এই ডিভিশন।
দৃষ্টিনন্দন এই খাদ্য সামগ্রীর প্যাকেটে ছিল- দুই প্রকারের চাল, আটা, ডাল, তৈল, চিনি, লবন, সেমাই, চা পাতা ও গুড়ো দুধ। খাদ্য সমাগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের হাতে ইফতারসহ উপহার তুলে দেওয়া হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘সমরে আমরা শান্তিতে আমরা, সর্বত্র আমরা, দেশের তরে’ এই মূলমন্ত্রে উজ্জিত হয়ে জেনারেল অফিসার কমান্ডিং ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারীর প্রত্যক্ষ নির্দেশনায় সর্বদা সিলেটবাসীর কল্যাণে ও যেকোনো প্রয়োজনে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে।
আরও পড়ুন:
- কুতুবদিয়া দ্বীপে শিল্পাঞ্চল ও পর্যটন বিকাশের নতুন স্বপ্ন বুনছে
- এখনো চাঙা হয়নি পঞ্চগড়ে সমতল ভূমির চা শিল্প
- বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক টোল আদায়
- মানিকগঞ্জে পেঁয়াজের দামে আগুন হাটে
- উম্মতে মোহাম্মদীর কদর বাড়িয়েছে শবেকদর
- বিশ্বনাথে সেনাবাহিনীর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ
- ঈদেও পদ্মা সেতুতে চলবে মোটরসাইকেল
- উম্মতে মোহাম্মদীর কদর বাড়িয়েছে শবেকদর
- বিদায় নিচ্ছে পবিত্র রমজান আজ পবিত্র শবেকদর
