প্রথম ধাপে আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটারদের মাঝে তেমন ভোটের ইমেজ বা উৎসব মুখর দেখা না গেলেও ভোট কেন্দ্রের ভিতরে ও বাইরে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে সম্পুন্ন ভাবে নরসিংদী সদর ও পলাশ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে তুলনামূলক ভাবে ভোটার উপস্থিতি অনেক কম হলেও প্রশাসনের কঠুর নজদারীর জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ভোটগ্রহণ ছিল অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ বজায় রাখা হয়েছে ।
নরসিংদী সদর উপজেলায় চেয়ারম্যান পদে মোট ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন।
এছাড়া পলাশ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করেন। গতকাল বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে টানা বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে স্ব-স্ব কেন্দ্রে ফলাফল ঘোষণা করেন প্রিসাইডিং অফিসার। পরে রাতে উপজেলা পরিষদে সব কেন্দ্রের সম্মিলিত ফলাফল ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার। ঘোষিত ফলাফল অনুযায়ী নরসিংদী সদর উপজেলায় চেয়ারম্যান পদে কাপ পিরিচ প্রতীকে ৭২ হাজার ৩১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান কার্যকরী কমিটির সদস্য মো: আনোয়ার হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি শীলমান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল বাকির আনারস প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ৯১৫ ভোট। ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মো: ওয়ালিউর রহমান (মাইক) ৩৫ হাজার ১১৫ ভোট। তার নিকটতম কফিল উদ্দিন (টিয়াপাখি) পেয়েছেন ৩৪ হাজার ৯০ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান বিজয়ী হয়েছেন আঞ্জুমান বেগম (কলস) ৫১ হাজার ৯২৭ ভোট পেয়ে। তার নিকটতম সোহানা আক্তার (ফুটবল) পেয়েছেন ৩৩ হাজার ৮৯৯ ভোট। নরসিংদী সদর উপজেলায় মোট ভোটার ৫ লাখ ৩৭ হাজার ৫৫৯ জন। এরমধ্যে ২৩.৭৪১২ শতাংশ ভোট পড়েছে।
অপরদিকে নরসিংদী পলাশ উপজেলায় চেয়ারম্যান পদে কাপ পিরিচ প্রতীকে ৩১ হাজার ৩৪৮ ভোট পেয়ে তৃতীয়বারের মত বিজয়ী হয়েছেন পলাশ উপজেলা আওয়ামী যুব লীগের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ঘোড়াশাল পৌর আওয়ামী লীগের সভাপতি, পৌরসভার ২ বারের সাবেক মেয়র,(বর্তমান এমপির শ্যালক) মো: শরীফুল হক দোয়াত কলমে পেয়েছেন ৩০ হাজার ৯৭৬ ভোট। ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ক্বারী উল্লাহ সরকার (বই) ২৮ হাজার ৬৮৩ ভোট। তার নিকটতম সাইফুল ইসলাম গাজী (চশমা) পেয়েছেন ১৯ হাজার ৮৬৭ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম (কলস) ৩৫ হাজার ১১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম নাসিমা সুলতানা (হাঁস) পেয়েছেন ২৬ হাজার ৬৬১ ভোট। পলাশ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১লাখ ৮২ হাজার ৯৭২ জন। এরমধ্যে ভোট প্রদান করেছেন ৩৫.৯৩ শতাংশ।
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to print (Opens in new window)
- Click to email a link to a friend (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on X (Opens in new window)

Comments are closed.