এবারও কুরআন প্রতিযোগিতায় প্রথম জামিয়াতুল উলূমিল ইসলামি মাদরাসা

টানা তৃতীয়বারের মত কুরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছে জামিয়াতুল উলূমিল ইসলামি মাদরাসা। এবারে প্রথম স্থান অধিকার করেছেন মো: ওমর ফারুক।

গত ৩০ আগষ্ট কুষ্টিয়ার খোকসাতে সময়ের বাতিঘর কর্তৃক আয়োজিত কুরআন প্রতিযোগিতা হয়। এ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন খোকসার জামিয়াতুল উলূমিল ইসলামি মাদরাসার মো: ওমর ফারুক নামের এক শিক্ষার্থী।
এতে উপজেলার ৯ টি মাদরাসার মোট ২৭ জন শিক্ষার্থী আংশগ্রহণ করেন।

সময়ের বাতিঘর সভাপতি আলহাজ্ব মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম ছাত্রনেতা এবং কুষ্টিয়া-৪ (খোকসা–কুমারখালী) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী হাফেজ মঈন উদ্দিন।

এছাড়াও ৯ টি মাদ্রাসার শিক্ষকবৃন্দসহ তিন জন বিচারক মন্ডলি উপস্থিত ছিলেন। ২৭ জন শিক্ষার্থীদের মধ্যে তিন জন কে বিজয়ী ঘোষণা করেন।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন হাফেজ মঈন উদ্দিন।

জামিয়াতুল উলূমিল ইসলামি মাদরাসার প্রিন্সিপাল মো: রাবিকুল ইসলাম বলেন, আমাদের শিক্ষার্থীদের সন্তানের মত গড়ে তুলছি। আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এই প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রজন্মকে কুরআনের আলোয় আলোকিত করা ও নৈতিক শিক্ষা চর্চার প্রতি উৎসাহিত করা হবে বলে মনে করেন আয়োজকরা।

 

নাজমুল হাসান / এনএএন টিভি