কক্সবাজারে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

কক্সবাজারে পেকুয়ায় অটোরিকশা ও ডাম্পার গাড়ির (মিনিট্রাক) মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯শে ডিসেম্বর) সকাল সোয়া ৮ টার দিকে এবিসি আঞ্চলিক মহাসড়কের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের হাজীপাড়া গ্যারেজ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান পেকুয়া থানার পরিদর্শক ( তদন্ত ) দুর্জয় বিশ্বাস।

তবে হতাহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়দের বরাতে দুর্জয় বিশ্বাস বলেন, সকালে পেকুয়া সদর ইউনিয়নের হাজীপাড়া গ্যারেজ এলাকায় পেকুয়া উপজেলা সদরমুখি অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলে ৪ জন নিহত এবং একজন আহত হয়। পরে স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর তিনিও মৃত্যুবরণ করেন।

পরবর্তিতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়ি দুইটি জব্দ করে।

 

এনএএন টিভি