খেলাফত আন্দোলনের আমিরে শরীয়ত আতাউল্লাহ হাফেজ্জী আর নেই

হযরত হাফেজ্জী হুজুর (রহ.) এর ছোট সাহেবজাদা, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমিরে শরীয়ত ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী (৭৬) ইন্তেকাল করেছেন‌। আজ শুক্রবার বেলা ১১টা ১০ মিনিটে কামরাঙ্গীরচর নূরিয়া মাদ্রাসায় ইন্তেকাল করেন‌ তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ হয়ে চিকিৎসাধীন ছিলেন। ইন্তেকালের সময় স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা রেখে যান তিনি।

খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন এ সংবাদটি নিশ্চিত করেন।

এনএএন টিভি