গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হন স্বামী বিধান চন্দ্র (৩১)। এসময় তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তার স্ত্রী কমলিও (২৬)। পরে মাটিতে লুটিয়ে পড়ে স্বামী-স্ত্রী দুজনেই ঘটনাস্থলে মারা যান। নিজ বাড়িতে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জের পর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে তাদের মৃত্যুর ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর (খোলা মন্ডলের বাজার) গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিধান চন্দ্র ওই গ্রামের বিজয় চন্দ্রের ছেলে। বিধান চন্দ্র পেশায় একজন অটো রিকশা চালক ছিলেন। বিধান ও কমলি দম্পতির ৫ বছরের এক ছেলে সন্তান রয়েছে।
স্থানীয়রা জানায়, নিজ বাড়িতে বৈদ্যুতিক সংযোগে অটো রিকশা চার্জে দেয় বিধান চন্দ্র। সকাল সাড়ে ৯টার দিকে সেই সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন বিধান চন্দ্র। এসময় তার চিৎকার শুনে স্ত্রী কমলি তাকে বাঁচাতে গিয়ে নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হন। এক পর্যায়ে দুজনে মাটিতে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রসুলপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. বেলাল হোসাইন বলেন, সকাল থেকেই বৃষ্টি পড়ছিলো। বৃষ্টির মধ্যেই নিজ বাড়িতে অটোরিকশা চার্জের পর বিদ্যুৎ সংযোগ খুলতে গিয়ে প্রথমে বিধান চন্দ্র ও পরে তার স্ত্রী কমলি বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যান। বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে।
এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অসতর্কতার কারণে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এজন্য তিনি সকলকে সচেতন থাকার আহবান জানান।
আরো পড়ুন:
- বিশ্বকাপ খেলতে দেশ ছাড়লেন বাংলাদেশ নারী ক্রিকেট দল
- কক্সবাজারে জেলা প্রশাসকের গাড়ির ধাক্কায় শিশু নিহত, মা হাসপাতালে
- মানিকগঞ্জের শিবালয়ে বাস-ট্রাক সংঘর্ষে ৩ নারী নিহত, আহত ২৫
- নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ দল
- অর্থনীতি পুনর্গঠনে বাংলাদেশকে সাড়ে ৩ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক
- প্রতিযোগিতা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাস বসতঘরে, পথচারী নিহত
- সোনারগাঁওয়ে বিএনপি নেতাকে নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ
- ট্রাফিক আইন: ঢাকায় একদিনে ৯৬২ মামলা, ৩৯ লাখ টাকা জরিমানা
- লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের মৃত্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার শোক
- নোয়াখালীর সুবর্ণচরে ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে সরিষা বীজ বিতরণ
