গাজীপুরে বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় কলেজছাত্রীকে হত্যা

গাজীপুরে বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় ক্ষিপ্ত হয়ে বাড়ীতে ঢুকে কলেজ ছাত্রী রাবেয়া আক্তারকে (২১) ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় তার মা ও ছোট বোন আহত হয়েছে। সোমবার (০৮ মে) সন্ধ্যা রাত সাড়ে ৮ টায় গাজীপুর শহীদ তাজ উদ্দিন

মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাবেয়াকে মৃত ঘোষণা করেন।

একইদিন রাত সাড়ে ৭টায় মহানগরের দক্ষিন সালনার নিহতের নিজ বাড়ীতে হামলার ঘটনা ঘটে।

নিহত রাবেয়া গাজীপুর মেট্রো সদর থানার দক্ষিণ সালনা এলাকার আবদুর রউফের মেয়ে।

গুরুতর আহত তার মা বিলকিস বেগম (৪৫) এবং ছোট বোন খাদিজাকে (১৪) উন্নত চিকিৎসার জন্য

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে তাদেরকে উত্তরা সিন সিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

অভিযুক্ত সাইদুল ইসলাম (২৫) ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মহেশতারা গ্রামের ফজলুর রহমানের ছেলে।

সে তার বাবা-মার সাথে মহানগরের দক্ষিণ সালনা এলাকায় থাকতো।

গাজীপুর মেট্রো সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ জানান,

নিহতের বাবা আবদুর রউফ তার ছোট দুই মেয়ে খাদিজা ও জান্নাতের কোরআন শিক্ষার জন্য অভিযুক্ত সাইদুল ইসলামকে গৃহশিক্ষক হিসেবে নিয়োগ দেয়া হয়।

দুই মেয়েকে কোরআন পড়ানোর জন্য বাসায় যাওয়ার সুবাদে বড় মেয়ে রাবেয়াকে বিয়ের প্রস্তাব দেয় সাইদুল।

পারিবারিকভাবে বিয়ের প্রস্তাবে রাজি না হয়ে সাইদুল ইসলামকে বাসায় এসে পড়ানোর জন্য নিষেধ করা হয়।

এতে ক্ষিপ্ত হয়ে সাইদুল রাবেয়াকে বিয়ের জন্য চাপ দেয় এবং বিভিন্নভাবে উত্ত্যক্ত করে।

বিষয়টি সাইদুলের বাবা-মা’কে জানালে তারা সাইদুলকে ফিরিয়ে নেয়।

সে লেখাপড়ার পাশাপাশি সম্প্রতি রাবেয়া মহানগরের তেলিপাড়া এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরি নেয়।

তার কর্মস্থলে আসা যাওয়ার পথে রাবেয়াকে উত্ত্যক্ত করতে থাকে সাইদুল। উত্ত্যক্তের বিষয়টি রাবেয়া তার বাবা-মা’কে জানালে সাইদুলকে উত্ত্যক্ত না করতে পুনরায় নিষেধ করে।

এতে ক্ষিপ্ত হয়ে সাইদুল রাবেয়াকে প্রাণনাশের হুমকি দেয়।

এর জেরে সোমবার (০৮ মে) সন্ধ্যা সাড়ে ৭ টায় রাবেয়ার বাড়ির প্রধান গেইট খোলা দেখতে পেয়ে সাইদুল রাবেয়ার ঘরে ঢুকে তার হাতে থাকা ছুরি দিয়ে রাবেয়ার মাথায়, গলায়, পায়ে ও হাতে এলোপাতারী কুপিয়ে মারাত্নক আহত করে।

এসময় রাবেয়ার চিৎকারে তার মা বিলকিস ও ছোট বোন হাবিবা দৌড়ে গেলে তাদেরকেও চাপাতি দিয়ে এলোপাতারি কুপিয়ে মারাত্বক যখম করে।

পরে প্রতিবেশি মাহমুদুল ইসলাম তাদেরকে উদ্ধার করে রাত সাড়ে ৮ টায় গাজীপুর শহীদ তাজ উদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে

কর্তব্যরত চিকিৎসক রাবেয়াকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

 

এনএএন টিভি