গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে।

রোববার (৪ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন এনসিপি’র উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম।

তিনি পোস্টে লেখেন, ‘হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। হামলায় গাড়ির কাচ ভেঙে গেছে, হাত রক্তাক্ত হয়েছে। আশপাশে যারা আছেন হাসনাতকে প্রোটেক্ট করুন। ’

অন্য আরেকটি পোস্টে কয়েকটি ছবি আপলোড করেছেন সারজিস। যেখানে গাড়ির কাচ ভাঙা ও হাসনাতের রক্তাক্ত হাত দেখা গেছে।

কমেন্টবক্সে ঘটনাস্থলের লোকেশন দেন সারজিস। গাজীপুর চৌরাস্তার কাছাকাছি সড়ক দেখানো হয়েছে ম্যাপে।

পুলিশ সদর দপ্তর থেকে এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

এনএএন টিভি