চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চরম দুর্ভোগ সাইড সোল্ডার, বাড়ছে ছোট বড় দুর্ঘটনা

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে সাইড সোল্ডারের সংস্কার না করায় যানবাহনও পথচারীদের চলা চলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এতে জীবনের ঝুঁকি নিয়ে সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে। এদিকে যানবাহনের চাপে পড়ে ছোট বড় অনেক সড়ক দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে পথচারী, যানবাহন চালকদের। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহনে সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ দাবি সংশ্লিষ্টদের।

জানা যায়,কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক একটি জনবহুল ও গুরুত্বপূর্ণ সড়ক। মহাসড়ক দিয়েই কক্সবাজারে প্রতিদিন হাজার হাজার যানবাহন ও লক্ষাধিক যাত্রী যাতায়াত করেন। জনবহুল সড়ক টির অধিকাংশ স্থানে কোন সাইড সোল্ডার না থাকায় যানবাহন ও পথচারীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সড়কের কোন কোন স্থানে সাইড সোল্ডার নাই বা থাকলেও তা আগাছা দিয়ে ঢেকে গেছে। আবার যে সমস্ত স্থানে সাইড সোল্ডার আছে সেখান দিয়ে পথচারীও চলাচল করা খুব কঠিন। কিছু কিছু জায়গায় মূল সড়ক হতে সাইড সোল্ডার আধাফুট ১ফুট নিচু রয়েছে। আর নিচু থাকার কারণে একটি যানবাহন অতি দ্রুত গতিতে আসলে ছোট যানবাহন বা পথচারীদের নেমে যেতে হয় সাইড সোল্ডারে। কিন্তু সাইড সোল্ডারের এমন অবস্থার কারনে প্রায় দুর্ঘটনার কবলে পড়তে হয়।

স্থানীয়দের মতে, এই সাইড সোল্ডার পুনঃসংস্কার না করায় বিশেষ রাতে ইজিবাইক, মটরসাইকেল ও অন্যান্য ছোট ছোট যানবাহনে চলাচল করতে হিমশিম খেতে হয়। মহাসড়কের ঈদগাঁও উপজেলার কালিরছড়া, মেহেরঘোনা, পুর্বনাপিত খালী,ইসলামপুর,নতুন অফিস,ফুলছড়িসহ নানান স্থানে সাইড সোল্ডারের করুন অবস্থা।

জনবহুল ও গুরুত্বপূর্ণ সড়কে এমন পরিস্তিতিতে যাত্রী সাধারণ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে। এবিষয়ে অতিদ্রুত ব্যবস্থা গ্রহনে সড়ক বিভাগের কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন সংশ্লিষ্টরা।

এনএএন টিভি / এম আবু হেনা সাগর

Share this news as a Photo Card