চেয়ারম্যানকে গুলির ঘটনায় বিক্ষোভ,রাস্তা অবরোধ,প্রাইভেট কার,মোটরসাইকেল সহ আটক ৫ জন

নরসিংদীর শিবপুরে উপজেলা চেয়ারম্যানকে গুলির ঘটনায় বিক্ষোভ,রাস্তা অবরোধ,প্রাইভেট কার,মোটরসাইকেল সহ ৫ জন আটক করেছেন পুলিশ। জানাগেছে,গত ২৫ ফেব্রুয়ারি   শনিবার সকালে নরসিংদীর শিবপুর উপজেলা সদরের  নিজ বাড়িতে গুলিবিদ্ধ হন শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রবীণ নেতা আলহাজ্ব হারুন অর রশিদ খান। তিনজন দুর্বৃত্ত বাসায় ঢুকে তাকে পরপর ২ রাউন্ড গুলি ছুড়ে আহত করে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। চেয়ারম্যানকে  প্রথমে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর শনিবার সকাল ৯টা হতে উপজেলার প্রধান সড়ক ও ঢাকা-সিলেট মহাসড়কে গাছ ফেলে  টায়ার জ্বালিয়ে প্রায় ৬ ঘন্টা রাস্তার উপর বসে  অবরোধ করে ও বিক্ষোভ পালন করেন স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। পরে নরসিংদী জেলা প্রশাসক আবু নঈম মোঃ মারুফ খান,পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম,এএসপি,ইউএনও জিনিয়া জিন্নাত,ওসি ফিরোজ তালুকদার,সহকারী কমিশনার ভুমি সহ গোয়েন্দা সংস্থার অনুরোধে দুপুর ২টায় রাস্তা থেকে নেতা কর্মীরা অবরোধ তুলে নেয়।

হারুনুর রশিদ খানের পাশে ঘটনার দিন সকাল থেকে সার্বক্ষনিক ছিলেন শিবপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামসুল আলম ভুঁইয়া রাখিল,প্রচার সম্পাদক ফজলে রাব্বি খান। সাবেক এমপি আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা অপারেশন শুরু থেকে শেষ পর্যন্ত পাশে ছিলেন। দুই নেতার আন্তরিকতায় নেতা কর্মীরা অনেক খুশি ও এলাকায় আলোচনার ঝড় উঠেছে প্রকৃত মানবিক নেতা হিসেবে।

হারুনুর রশিদ খানের উপর গুলির ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে আটক করেছে পুলিশ। শনিবার ও রোববার জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার এই তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলো- শিবপুর থানার পুটিয়া কামারগাঁও এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে মো: ফরিদ সরকার (৬৩), সৈয়দনগর এলাকার রোকন উদ্দিনের ছেলে মো:সাব্বির (৩২), পূর্ব সৈয়দ নগর এলাকার আয়েছ আলীর ছেলে মনসুর আহমেদ রানা (৪৩) ও কামারগাঁও এলাকার মৃত সিরাজ মোল্লার ছেলে মোমেন মোল্লা (৫৯) ঢাকায় গোয়েন্দাদের হাতে আটক মুল আসামী আরিফ।   শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খানকে গুলির ঘটনায় রোববার দুপুর পর্যন্ত ৫ জনকে আটক করা হয়েছে।একটি  প্রাইভেটকার ও  পালপাড়া বাজার রাস্তার পাশ থেকে  হামলার ঘটনায় ব্যবহৃত  একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

ওসি আরও জানান, এছাড়া এই ঘটনায় এখন পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করা হয়নি। আমরা আহত উপজেলা চেয়ারম্যানের সাথে কথা বলেছি, তিনি সুস্থ হয়ে অভিযোগ দায়ের করবেন। তাছাড়া এই হামলার ঘটনায় আইনী পদক্ষেপের বিষয়ে জেলা পুলিশের কর্মকর্তারা সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন।