বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলা উত্তর ছাত্রসেনার আয়োজনে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২০জানুয়ারি) সকাল ১০টায় উপজেলার রানীরহাট ফাজিল মাদ্রাসার থেকে র্যালীটি বের হয়ে চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক রানীরহাট বাজারের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করেন।
পরে এ উপলক্ষে উপজেলা উত্তর সাবেক বর্তমান ছাত্রসেনার আয়োজনে রাঙ্গামাটির বিভিন্ন পর্যটক স্থান নেতাকর্মীদের নিয়ে সফর করেন।
এসফরে পর্যটক স্থান রাঙ্গামাটি বালুখালীতে সেনানী প্রশিক্ষণ কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৩শতাধিক সাবেক বর্তমান নেতাকর্মীরা উপস্থিতিতে এক মিলন মেলায় পরিণত হয়।
এদিকে প্রশিক্ষণ কর্মশালা রাঙ্গুনিয়া উপজেলা ইসলামী ফ্রন্টের সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মুহাম্মদ আইয়ুব সওদাগরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় যুবসেনার সভাপতি আক্তার হোসেন চৌধুরী।
প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবসেনার সাংগঠনিক সম্পাদক এইচ এম শহিদুল্লাহ, বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা উত্তর ছাত্রসেনার সাবেক সাধারণ সম্পাদক দিদারুল আলম, সাবেক সভাপতি এম শহিদুল আলম, উপজেলা যুবসেনার সাংগঠনিক সম্পাদক এইচ এম তারেক হোসাইন,
উপজেলা উত্তর ছাত্রসেনার সাবেক সভাপতি মুহাম্মদ আব্দুল খালেক, সাবেক প্রচার সম্পাদক মহিউদ্দিন, লালানগর ইউনিয়ন যুবসেনার সভাপতি ইদ্রিস মিয়া সমুন, সাধারণ সম্পাদক আজিম উদ্দিন তালুকদার, ইসলামী ফ্রন্ট নেতা ডাক্তার সেকান্দর, জানে আলম, মাওলানা মতিউর রহমান নেজামী, যুবনেতা আদনান হোসানেন,
আব্দুস সত্তার, জাহাঙ্গীর আলম মেম্বার, তাদেক আজিজ, জাহাঙ্গীর রাজু, আনোয়ার হোসেন, জামাল উদ্দিন, উপজেলা উত্তর ছাত্রসেনার সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক আব্দুর রশীদ, জমির উদ্দিন, আজিজুল হক, ইয়াছিন আরাফাত, সৈয়দ আলী, ইকবাল, রায়হান প্রমুখ।

Comments are closed.