জাপানে ‘বাংলা নববর্ষ-১৪৩১’ উদযাপন করেছে প্রবাসীরা

বিদেশের মাটিতে দেশীয় সংস্কৃতি ও অনুষ্ঠান উদযাপনে জাপানে প্রবাসী বাঙালিরা অনেকটাই এগিয়ে, বাংলাদেশের সঙ্গে মিল রেখে শনিবার (১৪ এপ্রিল) জাপানের ওসাকা শহরের কানসাই সোসাইটি কোবে শহরে অনুষ্ঠিত হয়ে গেল প্রবাসী বাঙালিদের মিলন মেলা, ঈদ পূর্ণ মিলন এবং পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপনকরা হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান আয়োজক হিসেবে ছিলেন নরসিংদী জেলার রায়পুরার কৃতি সন্তান রুমি খন্দকার, তিনি ১৯৮৬ সাল থেকে দীর্ঘ ৩৮ বছর যাবৎ জাপানে বসবাস করছেন। এছাড়াও রায়পুরার কৃতি সন্তান আশিক খন্দকার উপস্থিত ছিলেন। প্রবাসী বাংলাদেশিরা জড়ো হতে থাকলে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে ‘বাংলা নববর্ষ’ উদযাপন করা হয়। পুরুষরা পায়জামা-পাঞ্জাবি আর নারীরা দেশীয় শাড়ি পড়ে সেখানে উপস্থিত হন। যেন প্রবাসে এক টুকরো বাংলাদেশ। যা বিদেশিদেরও বেশ আকৃষ্ট করে। অনুষ্ঠানে দেশীয় নানা রকম বাংলা খাবার দিয়ে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন করা হয়।

Share this news as a Photo Card