ঝাঁপা ইউনিয়নের মাঠে মাঠে কৃষকদের সুপেয় পানির কষ্ট লাঘবে এস.এম রুহুল আমিন মন্টুর ব্যতিক্রমী উদ্যোগ

যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়নে কৃষিকাজে ব্যস্ত কৃষকদের সুপেয় পানির তীব্র সংকট দূর করতে এক অনন্য ও মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন মানবিক বন্ধু মন্টু সমাজ কল্যাণ ট্রাস্টের পরিচালক এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঝাঁপা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এস.এম রুহুল আমিন মন্টু। মাঠের কাজে দূর-দূরান্তে গিয়ে কৃষকদের পানি পানের যে চরম দুর্ভোগ পোহাতে হতো, তা চিরতরে লাঘব করতে তিনি সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এই মহতী কার্যক্রম বাস্তবায়ন শুরু করেছেন।

রোববার সকাল থেকে মানবিক বন্ধু মন্টু পক্ষে ঝাঁপা ইউনিয়নের বিভিন্ন মাঠে কৃষকদের মাঝে এই সুপেয় পানির ব্যবস্থা করা হয়। দীর্ঘপথ পাড়ি দিয়ে টিউবওয়েল বা বাড়ি থেকে পানি এনে খাওয়ার যে দুর্ভোগ কৃষকরা দীর্ঘদিন ধরে ভোগ করে আসছিলেন, এই উদ্যোগের ফলে তাদের সেই কষ্ট বহুলাংশে দূর হবে বলে আশা করছেন স্থানীয়রা। কৃষকদের এই মৌলিক প্রয়োজনের কথা মাথায় রেখে এমন একটি সময়োপযোগী পদক্ষেপ নেওয়ায় এলাকাবাসীর মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছেন মানবিক বন্ধু এস.এম রুহুল আমিন মন্টু। উদ্যোগটির উদ্বোধন ও মাঠে উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করার সময় উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ কৃষকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

এস.এম রুহুল আমিন মন্টুর সাথে ফোনে কথা হলে তিনি বলেন, আমাদের অন্নদাতা কৃষকরা সারাদিন মাঠে হাড়ভাঙা পরিশ্রম করেন। কিন্তু কাজের ফাঁকে এক ফোঁটা সুপেয় পানির জন্য তাদের অনেক দূরে যেতে হয়—যা একজন মানুষ হিসেবে আমাকে গভীরভাবে ভাবিয়েছে। মাঠের পর মাঠ ঘুরে কৃষকদের এই কষ্ট আমি নিজের চোখে দেখেছি। যতদিন বেঁচে আছি, ঝাঁপা ইউনিয়নের সাধারণ মানুষের সুখে-দুঃখে তাদের পাশে থেকে এভাবেই জনকল্যাণমূলক কাজ করে যাবো। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি আজীবন মানুষের সেবা করতে চাই। এ সময় উপস্থিত বিশিষ্ট সমাজসেবক নজরুল ইসলাম বলেন, এস.এম রুহুল আমিন মন্টু ভাই দীর্ঘদিন ধরে কোনো রাজনৈতিক বা জনপ্রতিনিধিত্বের পদ ছাড়াও সাধারণ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মাঠের কৃষকদের পানির কষ্ট দূর করার এই উদ্যোগটি সত্যিই অনুকরণীয়। জামায়াতে ইসলামী নেতা ইমরান হোসেন তার বক্তব্যে বলেন, জনসেবা ও মানবতাই প্রকৃত ইবাদত। মন্টু ভাই যেভাবে নিজের পকেটের টাকায় ঝাঁপার সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণে এগিয়ে আসছেন, তা সমাজের বিত্তবানদের জন্যও একটি বড় বার্তা। আমরা তার এই মহৎ কাজের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। অন্যান্যদের মধ্যে উপস্থিত তরিকুল ইসলাম ও স্থানীয় সাংবাদিক রুহুল কুদ্দুস তাদের বক্তব্যে বলেন, ঝাঁপা ইউনিয়নের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় এ ধরনের মানবিক নেতৃত্ব এখন সময়ের দাবি। কৃষকদের পানির কষ্ট দূর করার মাধ্যমে মন্টু ভাই আবারও প্রমাণ করলেন তিনি প্রকৃত অর্থেই একজন ‘মানবিক বন্ধু’। এ সময় ঝাঁপা ইউনিয়নের বিভিন্ন মাঠের কৃষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এস.এম রুহুল আমিন মন্টুর এমন জনকল্যাণমুখী পদক্ষেপে কৃষকদের মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে এবং তারা তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

 

এনএএন টিভি

Share this news as a Photo Card