শ্রীনগরে ‘সিটিজেন প্রোগ্রাম ফর হিউম্যান ডেভেলপমেন্ট’ (CPHD)-এর প্রতিষ্ঠাতা ও তরুণ অর্থনীতিবিদ ড. সায়েম আমীর ফয়সলের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে খাতা ও কলম বিতরণ করা হয়েছে।
গত ১ নভেম্বর রবিবার জাকের পার্টি ছাত্রফ্রন্ট শ্রীনগর উপজেলা শাখার আয়োজনে উপজেলার হাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জাকের পার্টি ছাত্রফ্রন্ট শ্রীনগর সরকারি কলেজ শাখার সভাপতি মো. মোসলেম দেওয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে খাতা ও কলম বিতরণ করা হয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি কুকুটিয়া ইউনিয়ন শাখার সহ-সাংগঠনিক সম্পাদক রাজন শেখ। এছাড়াও হাড়িয়া গ্রামের কৃতী সন্তান সাফিন আহমেদ অপি, মো. রাহাত দেওয়ান, মো. তাজনুর দেওয়ান, মো. ওমর ফারুক শেখ, মো. আবু তালহা এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিতরণ অনুষ্ঠানে জাকের পার্টি ছাত্রফ্রন্ট শ্রীনগর সরকারি কলেজ শাখার সভাপতি মো. মোসলেম দেওয়ান বলেন, “কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমাদের এই সেবা কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে এবং যেকোনো সামাজিক ও জনকল্যাণমূলক কাজে জাকের পার্টি সবসময় সাধারণ মানুষের পাশে থাকবে।”
