ডাচ্-বাংলা ব্যাংকের আড়াই কোটি টাকাসহ গ্রেপ্তার ৮

রাজধানীর তুরাগ এলাকায় ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায়

আরও দুই কোটি ৫৩ লাখ ৯৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ।

রাজধানীর মিরপুর ও বনানী এবং সুনামগঞ্জসহ ভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডাচ্-বাংলা

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সানোয়ার হাসান, মো. ইমন ওরফে মিলন, মো. আকাশ মাদবর,

সাগর মাদবর, মো. বদরুল আলম, মো. মিজানুর রহমান, মো. সনাই মিয়া ও এনামুল হক বাদশা।

এর আগে ঘটনার দিন উদ্ধার করা হয় ৩ কোটি ৮৯ লাখ ৫০ হাজার টাকা।

এনিয়ে মোট উদ্ধার টাকার পরিমাণ ৬ কোটি ৪৩ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা।

রবিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, ‘উত্তরার তুরাগ এলাকায় ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের সোয়া ১১ কোটি ছিনতাইয়ের ঘটনায় আমরা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছি।

এখনো অভিযান অব্যাহত রয়েছে।’

ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ জানান, ঘটনার দিন সন্ধ্যায় ডিবি পুলিশের একটি দল রাজধানীর খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে ৩ কোটি ৮৯ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করে।

‘এরপর বিভিন্ন সূত্র ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে শনিবার রাতে মিরপুর গোয়েন্দা ও উত্তরা গোয়েন্দা বিভাগ পৃথকভাবে ঢাকা,

ঢাকার আশপাশ, সুনামগঞ্জসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ব্যাংকের টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত মোট আটজনকে গ্রেপ্তার করে।

তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আমরা দুই কোটি ৫৩ লাখ ৯৯ হাজার টাকা উদ্ধার করেছি।’-বলেন অতিরিক্ত কমিশনার হারুন।

অভিযান ও টাকা উদ্ধার অভিযান সম্পর্কে হারুন অর রশীদ বলেন, ‘প্রথমে রাজধানীর বনানী থেকে সানোয়ার হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয়।

তার হেফাজত থেকে ১ কোটি ১৪ লাখ ৫১ হাজার টাকা উদ্ধার করা হয়।

তার দেয়া তথ্যের ভিত্তিতে বনানী থেকে ইমনকে গ্রেপ্তার করা হয়। তার জোয়ার সাহারার বাসা থেকে উদ্ধার করা হয় ৩২ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা উদ্ধার।’

 

Share this news as a Photo Card