নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক ব্যবসায়ীসহ তিন ব্যক্তিকে ক্ষমতার অপব্যবহার করে বাড়ি থেকে তুলে নিয়ে থানায় নির্যাতনের ঘটনায় করা মামলায় থানার সাবেক ওসিসহ দুই পুলিশ কর্মকর্তা আদালতে আত্মসমর্পণ করেছেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, সোনারগাঁওয়ে সরকারি ক্ষমতার অপব্যবহার করে মামলার বাদীকে শারীরিক ও মানসিক নির্যাতন করার অভিযোগে ওই দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে মামলা করা হয়।
মামলায় ওই দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় তারা আদালতে আত্মসমর্পণ করেছে।
মামলার বাদী আনিসুর রহমান বলেন, ২০১৮ সালের ৭ অক্টোবর মধ্যরাতে যুবলীগ নেতা জাহিদুল ইসলাম, তার বন্ধু মো. বাবুল ও তাকে সোনারগাঁও থানার তৎকালীন ওসি মোরশেদ আলম ও এসআই সাধন বসাক বাসা থেকে তুলে নিয়ে থানায় নির্যাতন করেন।

Comments are closed.