গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে সারা দেশে ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ৭৫২ জনে।
একই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৯৫৬ জন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত
২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৯৫৬ জন।
তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯১১ জন ও ঢাকার বাইরের দুই হাজার ৪৫ জন।
একই সময়ে যে ১১ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে তিনজন ঢাকার ও আটজন ঢাকার বাইরের বাসিন্দা।
আরও পড়ুন :
- পণ্যের দাম বাড়ার কথা স্বীকার করলেন বাণিজ্যমন্ত্রী
- ছাত্রলীগের দুই নেতাকে পেটানোয় সবচেয়ে আগ্রাসী ছিলেন মোস্তফা, মিলল পরিচয়
- ‘জিয়াউর রহমান শেখ হাসিনাকে নফল নামাজ পড়তে দেননি’
- ছাত্রলীগ নেতাকে চাঁদা না দেওয়ায় ধর্ষণ মামলা, স্ত্রীর সংবাদ সম্মেলন
- শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে যে আলোচনা হলো ম্যাক্রোঁর
- বিগত ১৮ মাসে সব নির্বাচন স্বচ্ছ হয়েছে: ইসি হাবিব খান
- ঢাকাসহ ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- ছাত্রলীগের ২ নেতাকে পেটানোয় ঢাবি ছাত্রদলের উদ্বেগ
- এডিসি হারুনের বিচারের দাবিতে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ
- খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ছে
- ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির রেকর্ড, মৃত্যু ১৪ জনের

Comments are closed.