জাতির পিতার সমাধিতে এসে হিরো আলমের নতুন নাটক

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে নতুন নাটকের জন্ম দিলেন

বহুল আলোচিত-সমালোচিত ইউটিউবার হিরো আলম।

বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে জাতির পিতার সমাধিতে

শ্রদ্ধা নিবেদন করতে এসে আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম জানালেন,

তিনি আওয়ামী লীগ-বিএনপি বা অন্য কোনো দলে যোগদান করেননি।

তবে আগামী নির্বাচনে তিনি স্বতন্ত্রপ্রার্থী হিসেবে আর নির্বাচনে অংশ নেবেন না।

আগামীতে তিনি যে কোনো দলের হয়ে নির্বাচন করবেন বলে জানান।

আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে হিরো আলম জাতির পিতার সমাধিসৌধ বেদীতে মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ তো আওয়ামী লীগ মনা একটি সংগঠন, তাহলে কি আপনি আওয়ামী লীগের লোক?

এমন প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়ে হিরো আলম বলেন, ‘এটা সভাপতিকে জিজ্ঞাসা করেন।’

তিনি জানান, সম্প্রতি তিনি দুবাই গিয়েছিলেন। সেখানে বসবাসরত প্রবাসীরা তাকে প্রশ্ন করেছিলেন তিনি দেশের বড় দুই রাজনৈতিক দলের নেতার সমাধিতে গিয়েছিলেন কি না?

তখন তিনি বলেছিলেন, জিয়াউর রহমানের সমাধিতে গিয়েছেন। এ কারণেই তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে এসেছেন।

হিরো আলম বলেন,

তার জীবনের শেষ ইচ্ছে তিনি এমপি হবেন। আগামীতে বগুড়া-৬ আসন থেকে জাতীয় নির্বাচনে অংশ নেবেন।

তিনি এমপি নির্বাচিত হলে বৃহৎ পরিসরে মানুষের সেবা করতে পারবেন আর এটা তিনি করতে চান।

এর আগে হিরো আলম ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাত করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও

৭৫ এর ১৫ আগস্টে নিহতদের স্মরণে মাগফেরাত কামনা করেন। এ সময় বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card