সাময়িক বরখাস্ত এডিসি হারুনকে রংপুর রেঞ্জে সংযুক্ত

সাময়িক বরখাস্ত হওয়া এডিসি হারুন অর রশিদকে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব মাহাবুব রহমানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

গত শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে তুলে নিয়ে শাহবাগ থানা হেফাজতে কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে নির্যাতন করার অভিযোগ আসে হারুন অর রশিদের বিরুদ্ধে।

গত ১০ই সেপ্টেম্বর বিকেলে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের নির্দেশে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

এরপর হারুনকে পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে (পিওএম) বদলি করা হয়।

আবার ওইদিন বিকেলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক আদেশে তাকে এপিবিএন-এ বদলি করা হয়।

মঙ্গলবারের প্রজ্ঞাপনে তাকে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হলো।

আরও পড়ুন :

এনএএন টিভি