ডেঙ্গু আক্রান্ত হয়ে সবুরুন্নেসার মৃত্যু

খুলনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সবুরুন্নেসা (৬৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. সুহাস রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেছেন।

ডেঙ্গু আক্রান্ত হয়ে সবুরুন্নেছা ১৬ জুলাই বাগেরহাটের মোংলা থেকে এসে খুলনায় হাসপাতালে ভর্তি হয়।

মঙ্গলবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪০ জন রোগী ভর্তি রয়েছে।

এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ১৮ জন রোগী ভর্তি হয়।

সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন।

চলতি বছরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সর্বমোট ১৫৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন।

আরও পড়ুন :

এনএএন টিভি