ঢাকায় ৪৯টি বাজার ও ৮৯টি প্রতিষ্ঠানে ভোক্তার অভিযান

ভোক্তা স্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে রাজধানীর হাতিরপুল, নিউ মার্কেটসহ দেশের ৪৯টি বাজারসহ ৮৯টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর।

অভিযানে প্রায় চার লাখ ৯০ হাজার টাকা জরিমানা করেছে সংস্থাটি।

মঙ্গলবার (৯ মে) এই তথ্য জানিয়েছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর।

অধিদফতরের প্রধান কার্যালয়, বিভাগীয় কার্যালয় ও জেলা কার্যালয়ের ৪৪ জন কর্মকর্তার নেতৃত্বে ৪৩টি জেলায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, মৎস্য বিভাগ,

কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশসহ (ক্যাব) সংশ্লিষ্ট শিল্প বণিক সমিতির প্রতিনিধিরা অভিযানে সহযোগিতা করেন।

৪৯টি

জানা গেছে, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ঢাকা মহানগরের হাতিরপুল বাজার ও নিউ মার্কেটসহ দেশব্যাপী মোট ৪৯টি বাজার ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে

পরিচালিত তদারকি কার্যক্রমের মাধ্যমে ভোক্তা-স্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে ৮৯টি প্রতিষ্ঠানকে চার লাখ ৭৮ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোক্তা ও ব্যবসায়ীবৃন্দের মধ্যে লিফলেট, প্যাম্ফলেট বিতরণসহ হ্যান্ডমাইকে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।

অন্যদিকে, লিখিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে দুটি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা

আরোপ ও আদায় এবং দুইজন অভিযোগকারীকে জরিমানার ২৫% হিসেবে তিন হাজার টাকা প্রদান করা হয়।

আরও পড়ুন :

এনএএন টিভি