ঢাকাসহ একাধিক স্থানে দিনভর বৃষ্টি, ৭ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

ঢাকাসহ অধিকাংশ বিভাগে আজও সারাদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দুপুর পর্যন্ত দেশের ৭ অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কি.মি. গতিতে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা

বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি চার বন্দরে ৩ নং সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ শনিবার (৫ আগস্ট) সকাল নয়টার দিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান,

ঢাকাসহ  রাজশাহী ও রংপুর বিভাগে অপেক্ষাকৃত কম বৃষ্টিপাত হতে পারে। বাকী বিভাগগুলোর অধিকাংশ স্থানে দিনভর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

এদিকে আজ ভোর সাড়ে ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা,

চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুনঃ) ০১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

 

ভারী বর্ষণের সতর্কতা বিষয়ে আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, আজ দুপুরে আপডেট তথ্য জানানো হবে। তবে গতকালের দেয়া সতর্কতা এখনও বজায় রয়েছে।

 

এছাড়া তিনি জানান, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন (পুনঃ) তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আরও পড়ুন :

এনএএন টিভি