ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে যুবকের মরদেহ

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল চত্বর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তার বয়স আনুমানিক ২৫।

শুক্রবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের ২ নম্বর ভবনের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক আলী জানান,

ওই যুবক ভবঘুরে ও মাদকাসক্ত।

দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। হাসপাতালের আশপাশেই ঘোরাফেরা করতেন তিনি।

আজ সকালে হাসপাতালের ২ নম্বর ভবনের সামনে সিঁড়ির পাশে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় কর্তৃপক্ষ।

পরে সেখান থেকে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়।

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card