শ্যালিকার সাথে অনৈতিক সম্পর্কে বাধা দেওয়ায় এক কিশোরকে কুপিয়ে হত্যা

বরগুনার সদর উপজেলায় শ্যালিকার সাথে অনৈতিক সম্পর্ক করতে বাধা দেওয়ায় হাফিজুল (১২) নামে এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছেন ভগ্নিপতি ইলিয়াস (৪০)।

এ সময় শ্যালিকা (৩০) ও তার শিশু কন্যা (৩) গুরুতর আহত হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বদরখালী ইউনিয়নের ফুলঝুরি গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের বরগুনা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় শুক্রবার সকালে ঘাতক ইলিয়াসকে গ্রেফতার করেছে বরগুনা থানা পুলিশ।

বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন পুলিশকে ওই নারী জানান,

ভগ্নিপতি ইলিয়াস রাতে ঘরে প্রবেশ করে তাকে যৌন নির্যাতনের চেষ্টা করে।

এক পর্যায়ে তার সাথে ঘুমিয়ে থাকা প্রতিবেশী হাফিজ টের পেয়ে গেলে দু’জনে ইলিয়াসকে বাধা দেবার চেষ্টা করে।

এ সময় ইলিয়াস তার সাথে থাকা দা দিয়ে কোপ দিলে হাফিজুল ঘটনাস্থলেই মারা যায়।

এ সময় তার এবং শিশু কন্যার শরীরে দায়ের কোপ লাগে।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান,

শুক্রবার সকালে অভিযান চালিয়ে হত্যাকারী ইলিয়াসকে গ্রেফতার করাসহ হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে।

মুমুর্ষূ অবস্থায় আহত ওই নারী ও তার শিশু কন্যাকে বরিশাল পাঠানো হয়েছে।

আরও পড়ুন :

এনএএন টিভি