চুয়াডাঙ্গায় ১০ ফুট লম্বা গাঁজা গাছসহ ২ ভাই গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় আলমডাঙ্গার ১০ ফুট লম্বা গাঁজা গাছসহ দুই ভাই পলাশ মিয়া (৩৮) ও খোকন মিয়া (৩২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে  চুয়াডাঙ্গায় জেলার আলমডাঙ্গা উপজেলার কুমারি ইউনিয়নের দুর্লভপুর গ্রামের দুই ভাইয়ের চাষি জমি থেকে গাঁজা গাছসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- আলমডাঙ্গা দুর্লভপুর গ্রামের মোজাম্মেল হকের দুই ছেলে পলাশ মিয়া ও খোকন মিয়া।

পুলিশ সূত্রে জানা গেছে,

বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযানে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নের দুর্লভপুর গ্রামে

দুই ভাইয়ের চাষ করা জমিতে করলা গাছের বানের নিচ থেকে গাঁজা গাছ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত গাঁজা গাছ ১৮ ফুট লম্বা। ধারণা করা হচ্ছে গাছটির বয়স প্রায় তিন বছরের কাছাকাছি হতে পারে।

এলাকাবাসী জানায়,

গোপনে দুই ভাই দীর্ঘদিন গাঁজা চাষ করে আসছিল। এলাকায় প্রভাবশালী হওয়ায় কেউ তাদের বিরুদ্ধে কথা বলতে সাহস পেত না।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন,

‘মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স ঘোষণা করেছি। মাদক কারবারিরা যত বড় প্রভাবশালী লোক হোক না কেন, তাদের বিষয়ে কোনো ছাড় নয়।

আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে’।

আরও পড়ুন :

 

এনএএন টিভি