ঢাকা মেট্রোপলিটন পুলিশের দুই থানার ইন্সপেক্টরকে বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

ডিএমপি হেডকোয়ার্টার্সের এক আদেশে খিলক্ষেত থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলামকে দক্ষিণখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এবং হাজারীবাগ থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) এনামুল হক খন্দকারকে খিলক্ষেত থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।

Share this news as a Photo Card