যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে “তারুণ্যের উৎসব-২০২৫” উপলক্ষে নীলফামারীতে জেলা কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এ প্রতিযোগিতা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র। প্রতিযোগিতার সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার আবুল হাসেম।
এবারের প্রতিযোগিতায় সৈয়দপুরের HK Karate King Academy থেকে ১৬ জন খেলোয়াড় অংশগ্রহণ করে কৃতিত্বের স্বাক্ষর রাখেন। তারা মোট ১৪টি পদক অর্জন করেন—এর মধ্যে রয়েছে ৫টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ৫টি তাম্র পদক।
এই সাফল্যের মাধ্যমে HK Karate King Academy শুধু সৈয়দপুর উপজেলা নয়, নীলফামারী জেলার ক্রীড়া অঙ্গনেও সুনাম অর্জন করেছে।
