তীব্র তাপদাহে পুড়ছে ঈদগাঁও, বিপর্যস্ত জনজীবন

তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে উঠেছে ঈদগাঁওর জনজীবন। এতে হাঁসফাঁস অবস্থায় স্বস্তির সন্ধানে ছুটে লোকজন।  কেউ আশ্রয় নেন গাছের ছায়ায়, আবার কেউবা রাস্তার পাশে ঠান্ডা পানি অথবা শরবতের মাধ্যমে প্রশান্তি খুঁজতে দেখা যায়।

কাজের প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষেরা গরমে অতিষ্ঠ হয়ে পড়েন। কিন্তু খেটে খাওয়া দিনমজুর ও নিন্মআয়ের মানুষ প্রখর রোদ উপেক্ষা করেই ছোটেন জীবিকার সন্ধানে। তবে সুযোগ বুঝে একটু প্রশান্তির খোঁজে আশ্রয় নেন গাছের ছায়া।

আরো দেখা যায়, তরুণ-কিশোরেরা গ্রামীন জনপদের বিভিন্ন পুকুর জলাশয়ে গরমেই প্রশান্তির খোঁজে জলকেলিতে মেতে উঠে। তারা দীর্ঘসময় ঠান্ডা পানিতে হৈ হুল্লোড়ের মাধ্যমে গোসল করে। সারাদেশের ন্যায়  ঈদগাঁওতেও তাপপ্রবাহে স্বস্তির সন্ধানে ভীড় করেছেন মানুষ। এতে নারী-পুরুষের পাশাপাশি শিক্ষার্থীরাও রয়েছে। একইভাবে গাছের ছায়ায় রিক্সার সিটে শুয়ে বিশ্রাম নিতে চোখ পড়ে চালকদের। অনেকে বলেছেন, এত গরম আগে কখনো দেখিনি। দিবারাত্রি একই অবস্থা।

সচেতন মহল জানান,পরিকল্পিতভাবে বৃক্ষ নিধনের কারণে প্রকৃতিতে এ তাপপ্রবাহের সৃষ্টি হয়। এমন অবস্থা থেকে বাঁচতে হলেই  পর্যাপ্ত বৃক্ষরোপণ করতে হবে।

সংগঠন ও ছাত্র ইব্রাহিম জানান, টানা বেশ কয়দিন প্রচন্ড গরমে পুড়ছে ঈদগাঁওবাসী। এতে অতিষ্ঠ হয়ে পড়েন নানা শ্রেনীপেশার মানুষ। দিবারাত্রি সমানতালে তীব্র তাপদাহ এর ফলে বিপর্যস্ত হয়ে পড়েন জনজীবন। হালকা গুড়ি গুড়ি বৃষ্টিতে একটু স্বস্তি মেলে।

 

এম আবু হেনা সাগর / এনএএন টিভি

 

Share this news as a Photo Card