তীব্র দাবদাহে উপকূলে হঠাৎ ঘন কুয়াশা!

তীব্র গরমে যখন পুড়ছে চারপাশ, তখন হঠাৎই উপকূলে ঘন কুয়াশার দেখা মিলল।এ প্রচণ্ড তাপদাহের মাঝে ১৬ এপ্রিল (রবিবার) সকালে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে উপকূলীয় জনপদ বরগুনার বেতাগী।

স্থানীয়রা বলছেন, বৈশাখ মাসে এ ঘন কুয়াশা মানুষকে অবাক করেছে। কুয়াশা দেখে মনে হচ্ছে শীতের আগাম জানান দিচ্ছে।

কেউ কেউ বলছেন, এটি এক ধরনের দুর্যোগ বলা যায়। এ ধরনের তারতম্য মানুষের শরীরের জন্য মোটেই উপযোগী নয়।

বেতাগী পৌর শহরেরর ৩ নম্বর ওয়ার্ডের ঢালী গ্রামের বাসিন্দা ৮৫ বছরের বৃদ্ধ পুলিন বিহারী ঢালী বলেন,তিনি বৈশাখ মাসে ঝড়-বৃষ্টি, অনাবৃষ্টি, খরা দেখেছেন। কিন্তু এমন  ঘন কুয়াশা এ অঞ্চলে তার চোখে পড়েনি।

বরিশাল আবহাওয়া অফিস থেকে জানা গেছে, গতকাল শনিবার উপকূলে তাপমাত্রা ছিল ৪০ দশমিক ১৫ ডিগ্রি সেলসিয়াস।

তবে তাপমাত্রা আরো দুই-তিন এভাবে অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

গত তিন-চারদিন ধরে উপকূলের তাপমাত্রা ৩৭ থেকে ৪০ ডিগ্রির মধ্যে ওঠা-নামা করছে।

এদিকে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যায়। যার ফলে উত্তর এ জনপদটি আবার ফিরে আসে সেই প্রচণ্ড তাপদাহ।

এই ভ্যাপসা গরমে অনেকেই বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন।

তার সঙ্গে সঙ্গে হাসপাতলগুলোতে রোগীসহ শিশু রোগী সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

বিশেষজ্ঞরা  বলেন, প্রচণ্ড এই তাপদাহে বেশি পানি পান করতে হবে। রোদের মধ্যে বেশিক্ষণ চলাচল করা যাবে না।শিশুদের খুবই যত্নে  রাখতে হবে যাতে গরমের ঘাম তাদের শরীরে বসে না যায়।

এছাড়া শারীরিক অসুবিধা মনে হলেই দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

আরও পড়ুন:

এনএএন টিভি