আগের নিয়েমই এবারের গুচ্ছ ভর্তি; পরিবর্তন আগামী বছর

বিগত সময় যেসব পাবলিক বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভিত্তিতে ভর্তি পরীক্ষা নিয়েছিল, আসন্ন শিক্ষাবর্ষেও তারা একইভাবেই ভর্তির কার্যক্রম সম্পন্ন করবে।

এ বিষয়ে ইউজিসিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার (১৫ এপ্রিল) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়গুলোর আচার্যের ইচ্ছা অনুযায়ী এটি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়।

এতে আরও বলা হয়, আগামী বছর (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) থেকে সব পাবলিক বিশ্ববিদ্যালয়কে একক ভর্তি পরীক্ষার আওতায় নিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটি গুচ্ছ পরীক্ষা নিয়ে আসছিল।

এ ছাড়া কৃষি ও কৃষিশিক্ষা প্রদান বিশ্ববিদ্যালয়গুলো আরেকটি গুচ্ছ এবং তিনটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আলাদা গুচ্ছ ভর্তি পরীক্ষা নেয়।

আরও পড়ুন:

এন এ এন টিভি

Share this news as a Photo Card