মানিকগঞ্জে সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের বেংরুই এলাকা থেকে মোছাম্মৎ রাবেয়া বেগম (৭০) নামে এক নারীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রাবেয়া বেংরুই গ্রামের মৃত সিরাজ মাস্টারের স্ত্রী।
সকালে বাড়ির অদুরে বাঁশঝাড়ের পাশে গলাকাটা লাশ পাওয়া যায় ।পুলিশ ও স্থানীয়রা জানান পাশের বাড়ির মাদকাসক্ত মোঃ শুকুর আলী (৩০) এই হত্যাকান্ড ঘটায়। মানিকগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরন করে। হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে শুক্কুর আলীকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকান্ডে জড়িত থাকার কথা শিকার করেছে।
এ ঘটনায় নিহত রাবেয়া বেগমের ছেলে মামুন বাদী হয়ে শুক্কুর আলী ও আলাউদ্দিন কে আসামি করে থানায় একটি এজাহার দায়ের করেন।আসামিদের বাড়ি বেংরুই এলাকায়।
আরও পড়ুন:
- নিউমার্কেট অগ্নিকান্ডে দূরদূরান্ত থেকে আসা ক্রেতারা পড়েছে বিপাকে
- সুদানের রাজধানীতে বিস্ফোরণ, গোলাগুলি
- অনির্দিষ্টকালের জন্য নিউমার্কেট বন্ধ ঘোষণা
- গায়ে আগুন লাগিয়ে ফুটবলারের আত্মহত্যা
- নিউ সুপার মার্কেটে আগুন নেভাতে গিয়ে আহত ৩০
- কারও স্বপ্ন পুড়লো আগুনে, আর কারও পানিতে
- অগ্নিকাণ্ডের জন্য যাকে দায়ী করছেন ব্যবসায়ীরা
- পবিত্র লাইলাতুল কদরে রাতে করতে পারেন যেসব ইবাদত ও আমল
- ৩৯ দেশে শীর্ষ দশে রয়েছে আলোচিত ওয়েব সিরিজ ‘দ্য গ্লোরি’
- এবার রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুন
- নিউ সুপার মার্কেটের দ্বিতীয় তলাতেও ছড়িয়েছে আগুন
- নিউ সুপার মার্কেটের অগ্নিকান্ডে দিশেহারা ব্যবসায়ীরা
- নিউ সুপার মার্কেটের দ্বিতীয় তলাতেও ছড়িয়েছে আগুন
- সুদানের রাজধানীতে বিস্ফোরণ, গোলাগুলি]
