রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুন নেভাতে গিয়ে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
তারা সবাই ঢাকা মেডিকেল ও বার্ন ট্রিটমেন্টসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, “অগ্নি দুর্ঘটনায় আহত হয়েছেন ফায়ার সার্ভিসের অফিসার ৩ জন, ফায়ারফাইটার ২১ জন, ভলান্টিয়ার ২ জন, আনসার সদস্য ২ জন, স্কাউট ১ জন এবং বিমান বাহিনীর ১ জন সার্জেন্টসহ মোট ৩০ জন।

উল্লেখ্য, শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউ মার্কেটের নিউ সুপার মার্কেটে আগুন লাগার তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। ৫টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এর পর একে একে ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।
পরে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেখানে যোগ দেন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। ঘটনাস্থলে র্যাব, পুলিশ, বিজিবি ও আনসার মোতায়েন করা হয়েছে। তাদের সহযোগিতা করছেন স্বেচ্ছাসেবীরাও।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন জানিয়েছেন, ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন পুরোপুরি নির্বাপনে সময় লাগবে।
আরও পড়ুন:
- কারও স্বপ্ন পুড়লো আগুনে, আর কারও পানিতে
- পারমাণবিক বিদ্যুৎ থেকে বেরিয়ে এলা জার্মানি
- কোচ হিসেবে জর্জ সাম্পাওলিকে নিয়োগ দিল ব্রাজিল
- দৈনিক আজকের সূর্যোদয়’ পত্রিকার উদ্যোগে আলোচনা সভা
- ‘বঙ্গবাজার এবং নিউমার্কেটের আগুন লাগার সময় একই’
- অগ্নিকাণ্ডের জন্য যাকে দায়ী করছেন ব্যবসায়ীরা
- ঈদের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু
- সম্পত্তি নিয়ে বিবাদে নামাজরত অবস্থায় ভাইকে কুপিয়ে হত্যা
এন এ এন টিভি

One Reply to “নিউ সুপার মার্কেটে আগুন নেভাতে গিয়ে আহত ৩০”
Comments are closed.