দিল্লিতে বন্দুক ঠেকিয়ে নারীর গলার চেইন ছিনতাই

ভারতের দিল্লিতে একটি দোকানের সামনে থেকে শরীরে বন্দুক ঠেকিয়ে এক মহিলার গলা থেকে জোর করে গলার হার ছিনিয়ে নিয়ে যায় দুই ছিনতাইকারী।

এ ঘটনার ভিডিও ধরা পড়ে ওই দোকানের সিসিটিভি ফুটেজে। যা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

দিল্লি পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে শহরের রোহিনী এলাকায়। একটি দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন এক নারী।

হঠাৎ বাইকে চড়ে দুজন লোক ওই নারীর দিকে এগিয়ে আসে। ধস্তাধস্তি করে ওই নারীর গলার হার নেওয়ার চেষ্টা করে তারা। এ সময় মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

ছিনতাইয়ের হাত থেকে বাঁচতে সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন তিনি। দোকানের ভেতরে থাকা বিক্রেতা তাকে সাহায্যের জন্য এগিয়ে আসেন।

তবে ছিনতাইকারীর হাতে বন্দুক দেখে পালিয়ে ফের দোকানের ভেতরে ঢুকে পড়েন তিনি। পরে ওই নারীর গলা থেকে চেইন ছিঁড়ে নিয়ে যায় ছিনতাইকারীরা।

এদিকে, উক্ত ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।

আরও পড়ুন:

এন এ এন টিভি

বন্দুক ঠেকিয়ে নারীর গলার চেইন ছিনতাই