তৃতীয় লিঙ্গের ছদ্মবেশে ইয়াবা বহন, আটক ২ রোহিঙ্গা

সাভারে তৃতীয় লিঙ্গের ছদ্মবেশে ইয়াবা পরিবহনের সময় ২ জন রোহিঙ্গাকে আটক করেছে র‍্যাব-৪। এসময় তাদের কাছ থেকে ১০,৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধায় এ তথ্য জানায় র‍্যাব। এর আগে আজ সকালে সাভারের নিউ মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- কক্সবাজার কুতুপালং ক্যাম্প-১৮, ব্লক ৬৩ এর নজরুল্লাহর ছেলে রফিক (১৮) আইডি নং-২৮৫৮০৪। সে কাজল হিজড়া ছদ্মবেশে ছিল।

এবং অপরজন হলো বালুখালি ব্লক-এফ ১০ এর নুর হাকিমের ছেলে মামুনুর (২৩), আইডি নং-২০১৮১৬। সে পরিমনি হিজড়ার ছদ্মবেশে ছিল।

র‍্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে

সাভারের নিউ মার্কেট এলাকায় তৃতীয় লিঙ্গের ছদ্মবেশ ধারণ করে ইয়াবা পরিবহনের সময় ২ রোহিঙ্গা মাদক ব্যাবসায়ীকে আটক করে র‍্যাব ৪ এর একটি দল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে তৃতীয় লিঙ্গের ছদ্মবেশ ধারণ করে

পার্শ্ববর্তী দেশ হতে ইয়াবার চালান সংগ্রহ করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাদক ব্যবসা করে আসছিল।

আইনশৃংখলা বাহিনীর নজর ফাঁকি দিতে তারা তৃতীয় লিঙ্গের মতো স্পর্শকাতর ছদ্মবেশ ধারণ করে মাদক ব্যবসা করে আসছিল বলেও জানায় র‍্যাব।

আরও পড়ুন :

এনএএন টিভি