চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানার শৈলমারি গ্রাম থেকে ৫২টি গাঁজা গাছসহ গাজা চাষি রেজাউল হককে (৪৪) আটক করেছে ক্যাম্প পুলিশ।
গাঁজা চাষি রেজাউল হক দর্শনা থানার শৈলমারি গ্রামের আমজাদ মন্ডলের ছেলে।
রোববার (১৭আগষ্ট) ভোরের দিকে দর্শনা থানাধীন বেগমপুর ক্যাম্পের পুলিশ তাকে আটক করে।
দর্শনা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শহীদ তিতুমির জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে জানতে পারি শৈলমারি গ্রামে নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজার চাঁষ হয়েছে। এমন সংবাদের ভিত্তিত্বে দর্শনা থানাধীন বেগমপুর পুলিশ ক্যাম্পের এসআই মোরশেদ আলি সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে রেজাইল হককে আটক করে। পরে তার বাড়ীর পূর্ব পাশে তার নিজ বাস বাগানের মধ্যে থেকে অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ছোট বড় ৫২ টি গাঁজা গাছ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক ওজন ১৫কেজি। আটককৃত আসামির বিরুদ্ধে দর্শনা থানায় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।
এনএএন টিভি / শামসুজ্জোহা পলাশ
