দুই মেয়ের ও স্বামীর সহযোগিতায় মাসদাইরে শায়লার মাদক বিক্রির অভিযোগ

নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় মাদক বিক্রিকে কেন্দ্র করে বাড়ছে জনমনে উদ্বেগ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শায়লা নামের এক নারী তার স্বামী বিপ্লব ও দুই মেয়ের সহযোগিতায় দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছেন। এতে বিশেষ করে তরুণ সমাজ মাদকের ঝুঁকিতে পড়ছে বলে দাবি তাদের।

স্থানীয়রা জানান, একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। তারা দ্রুত অভিযান পরিচালনা করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

তবে এ বিষয়ে শায়লা বা তার পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।