দৌলতদিয়া -পাটুরিয়া দিয়ে ফেরি চলাচল স্বাভাবিক

ঘন কুয়াশায় সাড়ে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর দেশের অন্যতম নৌরুট দৌলতদিয়া -পাটুরিয়া দিয়ে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। কুয়াশার ঘনত্ব কেটে যাওয়ায় সকাল ৮টার দিকে ফেরি চলাচল শুরু হয়।

এর আগে রাত আড়াইটার দিক থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। দীর্ঘ কয়েক ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া প্রান্তের সড়কে আটকা পড়ে বেশ কিছু যানবাহন। এরওপর ছিল শীতের তীব্রতা। ফলে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. সালাহ উদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব কেটে যাওয়ায় সকাল ৮টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।

Share this news as a Photo Card