জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৪ (৯মে—১৫ মে) উপলক্ষে মঙ্গলবার(১৪ মে ২০২৪ খ্রি.)
নরসিংদী আইডিয়াল হাই স্কুলে কৈশোরকালীন পুষ্টি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে স্কুলের ষষ্ঠ থেকে দশম শ্রেণির শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
জেলা জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান আয়োজনে এবং নরসিংদী জেলা সিভিল সার্জনের কার্যালয়ের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন আইডয়াল স্কুলের ভারপ্রাপ্ত প্রধান মনজিল-এ-মিল্লাত।
জনস্বাস্থ্য রক্ষায় পুষ্টি এবং কৈশোরে এর গুরুত্ব নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন, নরসিংদী সিভিল সার্জনের পক্ষে মেডিকেল অফিসার ডাঃ সঞ্জয় সাহা সাহা।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী সদর উপজেলা একাডেমিক সুপার ভাইজার খাদিজাতুল কোবরা, নরসিংদী প্রেস ক্লাবের সিনিয়র সদস্য ও দি ডেইলি ইভিনিং নিউজ এর জেলা প্রতিনিধি হলধর দাস,
জেলা জনস্বাস্থ্য বিভাগের সিনিয়র নার্স মনিরা বেগম প্রমুখ। পরে
সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নরসিংদী
সিভিল সার্জন অফিসের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের মধ্যে দুই পর্বে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to print (Opens in new window)
- Click to email a link to a friend (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on X (Opens in new window)
