নরসিংদীতে যথাযথ মর্যাদায় ২১শে ফেব্রুয়ারী মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নরসিংদীতে যথাযথ মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে নরসিংদী মোসলেহ উদ্দিন ভুইয়া স্টেডিয়াম শহীদ
মিনারে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আবু নঈম মোহাম্মদ মারুফ খান, পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম, নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যান মো: মনির হোসেন ভুইয়া,নরসিংদী পৌর মেয়র আলহাজ¦ আমজাদ হোসেন বাচ্চু, জেলা আওয়ামীলীগ সভাপতি জিএম তালেব হোসেন ও সাধারন সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী,জেলা আওয়ামীলীগ সি:যুগ্ম সম্পাদক ও নরসিংদী শহর
আওয়ামী লীগ সভাপতি আলহাজ¦ কামরুজ্জামান কামরুল, নরসিংদী এলজিইডি নির্বাহী প্রকৌশলী খন্দকার আসাদুজ্জামান তুয়ার, নরসিংদী সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী হামিদুল ইসলাম,নরসিংদী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী খন্দকার নাজমুল হোসেন,নরসিংদী উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী বিজয় ইন্দ্রি শংকর চৌধুরী, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন(পিবিআই), নরসিংদী সদর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শাহ আলম মিয়া, জেলা মুক্তিযোদ্ধা ইফনিট সাবেক কমান্ডার আব্দুল মোতালিব পাঠান, নরসিংদী প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান, নরসিংদী প্রেসক্লাব সেক্রেটারী হোমায়ুন শাহ, নরসিংদী প্রেসক্লাব কোষাদক্ষ জয়নুল আবেদীন সহ বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন শহীদ মিনারে পুষ্পার্পণ করে ভাষা
শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধ্রা জানান।


এছাড়া নরসিংদী মোসলেহ উদ্দিন ভুইয়া স্টেডিয়াম শহীদ মিনারে ভোরে জেলার ভিভিন্ন সরকারী, আধাসরকারী স্কুল,কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা র‌্যালীতে অংশগ্রহন করে শহীদ মিনারে ফুল
দিয়ে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধ্রা নিবেদন করেন এবং জেলার ছয়টি উপজেলায় বিভিন্ন সরকারি বেসরকারি সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানে যথাযথ মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।